গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইয়ানুর রহমান, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু প্রমুখ।