জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর থানা পুলিশ ও জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক দুই মাদক ব্যবসায়ী হচ্ছে—শাহ জালাল ও সুজন মিয়া। বুধবার এ অভিযান পরিচালনা করে বলে জানা যায়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর কামরুল হাসান ও জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম দুই জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।