ভোমরা সীমান্তে সোনাসহ আটক এক

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ২৬ লাখ সাড়ে ৭ হাজার টাকা মূল্যের ৫৮৫ গ্রাম সোনাসহ সজীব হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক সজীব হোসেন লক্ষিদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।