নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে মহাসড়কে দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদূরে পদ্মপুকুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। হাড় মাংসের সঙ্গে নীল চেক শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়ায় লাশ চিনতে পাওয়া কষ্টকর। নিহতের হাড় ও মাংস বস্তায় ভরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।