মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

তানোর (রাজশাহী) সংবাদদাতা

তানোরে মাদকসেবী ছেলে জাহাঙ্গীর আলমকে পুলিশে দিয়েছেন তার বাবা। উপজেলার পৌর এলাকার জিওল গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, জিওল গ্রামের দিনমজুর জয়নাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম তার দুলাভাইয়ের ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে স্ত্রীকে মারধর করে জিনিসপত্র বিক্রি করা শুরু করেন তিনি। কাজকর্ম ছেড়ে নেশায় মত্ত হতে থাকেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।