ওসমানীনগরে অস্ত্রসহ গ্রেফতার এক

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে অস্ত্রসহ শহিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার ব্রহ্মনগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশে পলিথিনে মোড়ানো একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদের বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।