আবশ্যক

আবশ্যক: সর্বশেষ সরকারি বিধি মোতাবেক চানতারা গণ উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চানতারা, উপজেলা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইলের জন্য শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক (২য় বার), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (৩য় বার), চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরী) (২য় বার) আবশ্যক। সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/-, অফিস সহকারী ও দপ্তরী পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক ঘাটাইল শাখার অনুকূলে ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রি: মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। সকল পদে পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। —প্রধান শিক্ষক।           সিকে-৩২৯৬

আবশ্যক: সর্বশেষ সরকারি নিয়োগ বিধি মোতাবেক হাসনাবাদ উচ্চবিদ্যালয়, পোঃ বাজার হাসনাবাদ, উপজেলা: রায়পুরা, জেলা: নরসিংদী এর শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ ৩১/১২/২০১৯ খ্রি.। —প্রধান শিক্ষক।  সিএম-১৭২৪

প্রধান শিক্ষক আবশ্যক: সাটুরিয়া শোলহাটী উচ্চ বিদ্যালয় (এমপিওভুক্ত), ডাকঘর: হাটুরিয়া চালা, উপজেলা: কালিয়াকৈর, জেলা: গাজীপুর-এর শূন্যপদে প্রধান শিক্ষক আবশ্যক। সরকারী বিধি মোতাবেক যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, দুইকপি রঙ্গিন ছবি, ১ম ও বর্তমান এমপিও’র কপি এবং ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ (অফেরতযোগ্য) সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। -সভাপতি              সিকে-৩৩০১