মহান মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী আপন চার ভাই মোকারম হোসেন মুকুল, মোনসুর হোসেন মঞ্জু, মোশতাক হোসেন অঞ্জু, মোশারফ হোসেন রঞ্জু এবং তাদের ভগ্নিপতি ইউসুফ আলীর ৪৮তম শাহাদতবার্ষিকী পালন। এ উপলক্ষ্যে শহীদদের বড়োভাই প্রয়াত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এম মোজাম্মেল হোসেনের প্রতিষ্ঠিত সাভার হোসেননগর, ইপিজেড লিংক রোডে স্থাপিত বাইতুল মোজাম্মেল জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ, ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে তারা দেশের জন্য শাহাদত বরণ করেন। ৯ ডিসেম্বর মোশতাক হোসেন অঞ্জু ও মোশারফ হোসেন রঞ্জু রূপগঞ্জে এক সম্মুখ সমরে শহিদ হন। অন্যরা রণাঙ্গন থেকে গোপনে বৃদ্ধ পিতা-মাতার সঙ্গে দেখা করতে ঢাকায় ফিরলে ১২ ডিসেম্বর মগবাজার থেকে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।