বিজয়ের মাসে রংধনু টেলিভিশন তাদের গুলশান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০১৯) বিকেলে কেক কেটে সম্প্রচার শুরুর ঘোষণা দেন এস. আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম। অনুষ্ঠানে রংধনু টিভির কর্মীদের সঙ্গে ছিলেন এস. আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক, রংধনু টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ লাবলু, প্রধান পরিচালন কর্মকর্তা মনজুর আহমেদ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রচারিত তথ্যবিনোদন চ্যানেল রংধনু টিভি আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিক সম্প্রচারে যাবে। — প্রেস বিজ্ঞপ্তি