আব্দুল কাইয়ুম (তুলা মিয়া)
বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম তুলা মিয়ার (৭০) কুলখানি আগামীকাল শুক্রবার তার নিজ বাড়ি ডেমরার সারুলিয়ার রসুলনগরে অনুষ্ঠিত হবে। তিনি গত ৪ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে তাকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও শিবালয় থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি দুই পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার কুলখানিতে উপস্থিত থাকার জন্য তার ছেলে এমরান হোসেন মুন্না ও নাজমুল হুদা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের অনুরোধ করেছেন।