হূদরোগে আক্রান্ত হয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের মৃত্যু

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ (৪২) হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, মো. শফিউল্লাহ গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গত ৪ এপ্রিল যোগদান করেন। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ গাজীপুর জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ভাওয়াল রাজবাড়ী মাঠে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন।