জবির শীতকালীন ছুটি শুরু ১৫ ডিসেম্বর

মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন নিয়ে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পাবনায় হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত উৎসব

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর (রবিবার) থেকে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২২ ডিসেম্বর (রবিবার) হতে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর ২৯ ডিসেম্বর-২০১৯ (রবিবার) হতে যথারীতি শুরু হবে।

ইত্তেফাক/এএএম