গা-ধোয়া গোধূলি গাঁ-ছোঁয়া ঘাস
জলের নহর পাহাড়ের ঝরনা
বিল হাওড়ের মত্স্য
শীতল পাটির নরম আরাম
ধানসেদ্ধ ঘ্রাণ
পানাম নগরীর সেকাল
কচুফুলের সৌন্দর্য এদিক সেদিক
বৈচি, গাব, বেল, কাঁঠালের ঘ্রাণ
বিন্নিধানের খৈ, দইচিড়া
কই গেল কই
খুঁজি হাওড়ে খুঁজি বাওড়ে
খুঁজি হাছনে লালনে জীবনানন্দে
কিছু পাই কিছু হারাই
এই পথে সেই পথে
পথিক পরিব্রাজক হই
পাই না দিশা মেটে না তৃষা
আরো কী যেন নাই?