এই সময়ের ছড়া

পেঁয়াজ ছাড়ুন

সারা জীবন পেঁয়াজ খেলেন

আরো পেঁয়াজ চান কি খেতে?

দাম বেড়েছে বলেই তো আজ

আলোচনায় আছেন মেতে।

 

এবার একটু পেঁয়াজ ছাড়া

খান না মাংস, ডিমের ভাজা

পেঁয়াজ রসুন আদা ছাড়েন

গোল মরিচে হোন গে তাজা।

 

গোল মরিচের গুঁড়োর সাথে

একটু লবণ ছেড়ে তাতে

নতুন রেসিপিতে রেঁধে

ছাড়ুন এবার সবার পাতে।

 

পুুরোন জিভের স্বাদ পালটাক

নতুন রান্না হোক না চুলায়

নতুন কিছু চিন্তা করুন

মন দিন আজ পেঁয়াজ ভুলায়।