মানিকগঞ্জে বৃহস্পতিবার ১০ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় জেলায় নির্বাচিত পাঁচ জন এবং সদর উপজেলায় পাঁচ জন মোট ১০ জন জয়িতা নারীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।