সকল সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণে কাজ করছে সরকার ------ মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,‘বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ। এ দেশে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস। বর্তমান শেখ হাসিনার সরকার সকল সম্প্রদায়ের নিজস্ব আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারার একাডেমির অডিটরিয়ামে গারো সম্প্রদায়ের দুদিনব্যাপী ওয়ানগালা উত্সবের সমাপনী দিনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

নেত্রকোনার অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে সুলোচনা সাংমার সঞ্চালনায় ওয়ানগালা উত্সবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার প্রমুখ।