চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন

মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে।