সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের তিন পুকুরিয়া রমজান আলী দর্জিবাড়ি থেকে বৃহস্পতিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসিনা আক্তার পাখি (৩০)। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছে।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর মারধরের কারণে অভিমান করে পাখি আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর বিষয়টি পুরোপুরি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।