আরএমপির চন্দ্রিমা থানার ওসিকে প্রত্যাহার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। চন্দ্রিমা থানা থেকে তাকে মহানগর গোয়েন্দা শাখায় পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার রাতে আরএমপি কমিশনার হুমায়ন কবিরের আদেশে তাকে বদলি করা হয়। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস ওসিকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।