চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে তিন বখাটেকে আটক করেছে পুলিশ। এরা হলো, চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের রুবেল মিয়া, রহমতাবাদ ষাড়েরকোনা গ্রামের মানিক মিয়া ও একই গ্রামের হারিছ মিয়া।
জানা যায়, বুধবার দুপুরে মাধবপুর শহরের একটি মাধ্যমিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী তার প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল গ্রামের সাকিমুল হাসান সাকিবকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে আসলে গণধর্ষণের শিকার হন। প্রেমিক সাকিব নিখোঁজ রয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন বখাটেকে আটক করে।