গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি টুর্নামেন্টে নৌ বাহিনী এবং বিমান বাহিনী লড়াইয়ে নৌ বাহিনী জিতেছে। ৬-৩ গোলে বিমান বাহিনীকে হারিয়েছে। নৌ বাহিনীর মইনুল ইসলাম কৌশিক ২, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, জাহিদ বিন তালিব বিমান বাহিনীর মুকিত ২, শামীম ১টি গোল করেন। অন্য ম্যাচে সেনাবাহিনী ৪-১ গোলে বিকেএসপিকে হারিয়েছে। বিজয়ী দলের খোরশেদ আলম ২, সোহানুর রহমান, তানজিম হোসেন এবং বিকেএসপির আমিরুল ইসলাম। আজকের খেলা ঃ বিকেএসপি ও সোনালী ব্যাংক।