সৈয়দ আশরাফ স্মৃতি ফুটবল

কিশোরগঞ্জ চ্যাম্পিয়ন

স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে কিশোরগঞ্জ দল ২-০ গোলে নেত্রকোনা দলকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধ্বে সোলায়মান কিং গোল দুটি করেন।

হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন মাঠে বসে। এছাড়াও মাঠের বাইরে বড়ো পর্দায় এবং স্থানীয় ডিশ চ্যানেল কেসিএন ও ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস খেলাটি সরাসরি সম্প্রচার করে। খেলাশেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, নেত্রকোনার জেলা প্রশাসক মইনুল ইসলাম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কামরুন্নেছা মোশাররফ জিনাত প্রমুখ।