বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার নির্বাহী কমিটির অভিষেক

গতকাল বিকাল ৩টায় মুক্তিযুদ্ধ মিলনায়তন, আইডিইবি ভবন, কাকরাইলে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার ২০১৯-২০ সালের নব-নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জি: মো. মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া পারভীন খানম, সংসদ সদস্য ও উম্মে ফাতেমা নাজমা বেগম সংসদ সদস্য।  নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সাধারণ সম্পাদক রুজিনা সুলতান­া। ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, একটি আধুনিক রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার মতো যুব সম্প্রদায়কে গড়ে তোলাই এ সমিতির উদ্দেশ্য। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।