চট্টগ্রামে দুই লাশের দাবিদার খুঁজে পাচ্ছে না পুলিশ। এর মধ্যে বৃদ্ধ ও এক যুবকের লাশ। গত এক সপ্তাহে নগরীর বিভিন্ন স্থান থেকে ঐ দুই লাশ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে চমেক হাসপাতালের মেইন গেটের সামনে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। তার পরণে ছিল চেক লুঙ্গি ও গায়ে কমলা রঙের ফুল শার্ট। লাশের কোনো দাবিদার থাকলে তাকে পাঁচলাইশ থানার এসআই সজীব কুমার দাসের (মোবাইল-০১৮৩০৭৫০৫৪০) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে গত ২ ডিসেম্বর বাকলিয়া থানার তক্তারপুলে ছল্ল্যার কলোনীর পাশে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বাকলিয়া থানার ওসির (০১৮১৯-৬৪৬৭৪৫) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।