শিল্পী কাইয়ুম চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী (৩০ নভেম্বর) স্মরণে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শিশু ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এ প্রতিযোগিতায় ০-৫, ৫-৭, ৭-১০, ১০-১৩ বছর এবং ১৩ বছরের অধিক বয়সি সব পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিজয়ী মোট ২৫ জনকে স্বর্ণ পদক, বই ও সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগীদের ১৬ ডিসেম্বর চারুকলা অনুষদে সকাল সাড়ে ৮টার মধ্যে নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতায় বিচারক ও অতিথি থাকবেন শিল্পী সমরজিত্ রায়, শিল্পী রফিকুন নবী, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী আবুল বারক আলভী, শিল্পী শিশির ভট্টাচার্জ, শিল্পী মো. মনিরুজ্জামান, শিল্পী অশোক কর্মকার। বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি সংসদ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।—প্রেস বিজ্ঞপ্তি