নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড নরসিংদীর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, ডিডিএলজির উপ-পরিচালক ড.মাহবুব-উল করিম প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহাম্মেদ প্রমুখ।