কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সম্পাদক রোশন আলী

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রোশন আলী মাস্টারের নাম ঘোষণা করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার জেলার চান্দিনা উপজেলা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা (উত্তর) আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।