পুতুল পুলিশ সামলাচ্ছে ট্রাফিক

বেঙ্গালুুরু আর কলকাতা, একদম ভিন্ন ধাঁচের দুই শহর। মিল একটি জায়গায়। সেটি ট্রাফিকের সমস্যা। কলকাতা শহরের মতোই নিত্যদিন এখানকার যাত্রীরা ফাঁসেন যানজটে। সেই সমস্যা কমাতে নয়া পদক্ষেপ নিয়েছে বেঙ্গালুুরুর প্রশাসন। রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে মানুষ সমান ম্যানিকুইন। যাতে দূর থেকে সত্যিকারের ট্রাফিক পুলিশ ভেবে আইন মেনে গাড়ি চালান চালকেরা। পোশাকেও কোনো খুঁত রাখা হয়নি এদের। পুলিশের মতো ভেস্ট, মাথায় টুপি পায়ে জুতো। সম্প্রতি, এরকম দুই পুতুল পুতুল পুলিশের ছবি পোস্ট করেছেন বেঙ্গালুরুর এক ট্রাফিক পুলিশ। ক্যাপশনে লিখেছেন, এদের দেখা যাবে মধু জাংশনে।        —এনডিটিভি