ভারতের হায়দ্রাবাদে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণে অভিযুক্ত চার ব্যক্তির নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। গত সপ্তাহে ২৬ বছরের এক নারী চিকিত্সককে ধর্ষণের পর হত্যার অভিযোগে এ চার জনকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৭ নভেম্বর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে পাওয়া যায় ২৭ বছর বয়সি এক নারী পশু চিকিত্সকের পুড়ে যাওয়া মরদেহ। তদন্ত শেষে পুলিশ জানায়, চার ব্যক্তি ধর্ষণ করেছে ঐ চিকিত্সককে। এরপর খুন করে পেট্রোল-ডিজেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে মরদেহ। ২৯ নভেম্বর অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। ৬ ডিসেম্বর পুলিশ জানায় ‘তদন্তের স্বার্থে’ ঐ নারীর মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয় সেখানে সকালে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল সাদনগর মহাসড়কে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ নিহত হয় আসামিরা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।