বিনোদন ডেস্ক
বছরের শেষ চমক নিয়ে আসছেন সালমান খান। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দাবাং থ্রি’। এরইমধ্যে রিলিজ হয়েছে সিনেমার ট্রেলর। এরপর থেকে উচ্ছ্বসিত সালমান ভক্তরা। অন্যদিকে সোনাক্ষীর ভক্তরাও বেশ আগ্রহ নিয়ে বসে আছেন।
সিনেমায় এক পরিচিত হিন্দি গানে নেচেছেন সোনাক্ষী সিনহা। সেই ভিডিও নিজের টুইটারে পোস্ট করে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর দিকে সেই নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
সোনাক্ষীকে দেখা যায় ঘাঘরা পরে। সঙ্গে ডেনিম জ্যাকেট ও কোমরে বেল্ট। তা পরেই ‘মুন্না বদনাম’ গানে বিশেষ ভঙ্গিতে নাচছেন তিনি। এভাবে নাচতে নাচতে কোমরের বেল্ট খুলে কাঁধে নেন তিনি। আর ছুঁড়ে দেন মুন্না বদনাম চ্যালেঞ্জ।
সোনাক্ষী পোস্টে লিখেছেন, ‘শুধু মুন্নাই কেন আনন্দ করবে, আমিও করবো মুন্না বদনাম চ্যালেঞ্জ।’
উল্লেখ্য, ‘দাবাং’ সিনেমার মধ্য দিয়েই ক্যারিয়ার শুরু হয় সেনাক্ষীর। এরপরের দুই কিস্তিতেও ছিলেন তিনি। এরমধ্যে সালমান খান ছাড়াও তার সফলতার ঝুড়ি ভালো হলেও সালমানের মাধ্যমেই আরো বেশ কয়েকবার আলোচনায় এসেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।