বিশ্বের সর্বোচ্চ আইপিওর রেকর্ড আরামকোর

 

বিশ্বের সর্বোচ্চ আইপিওর রেকর্ড এখন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর। কোম্পানিটি রিয়াদের স্টক এক্সচেঞ্জে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বিক্রি করে ২ হাজার ৫৬০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে। এর আগে সর্বোচ্চ আইপিওর রেকর্ড ছিল চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার। ওই কোম্পানি তুলেছিল আড়াই হাজার কোটি ডলার। আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রির মধ্য দিয়ে আরামকোর বাজার মূলধন দাঁড়িয়েছে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে আরামকো।