চীনকে ঋণ না দিতে আহ্বান যুক্তরাষ্ট্রের

চীনকে ঋণ না দিতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের আপত্তি উপেক্ষা করে  বেইজিংয়ের জন্য স্বল্প সুদে একটি ঋণদান পরিকল্পনায় অনুমোদন দেয় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ২০২৫ সালের জুনের মধ্যে চীনকে ১০০ থেকে ১৫০ কোটি ডলারের স্বল্প সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এদিকে বিশ্বব্যাংক বলেছে, চীনকে ঋণ দেওয়ার হার অনেক কমেছে। আর চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রসহ সব শেয়ারহোল্ডারদের ঋণ প্রদানের হার কমা অব্যাহত থাকবে।     —নাঈমা সুলতানা