কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
শান্তিনিকেতনে মণিপুরি নৃত্য প্রবর্তনের শতবর্ষ পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও বিচিত্রানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রানীরবাজারস্থ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের আয়োজনে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিনহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিত্ ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাহিত্যিক ড. গোলাম শফিউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সংগীত, মণিপুরি নৃত্য এবং নাটকের বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াই হেমন্তকুমার, অধ্যাপক ড. শ্রুতি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অবসরপ্রাপ্ত কলাবতী দেবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী নারগিস পারভিন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
পৌরী সম্পাদক সুশীল কুমার সিংহ ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীন্দ্র সিংহ, কুমকুম সিংহ, ছালিয়া সিংহ, গবেষক আহমদ সিরাজ, বিশ্বজিত্ রায়, পিন্টু দেবনাথ, পুলক কান্তি ধর। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন পরিষদের সদস্য সচিব এল. বজ গোপাল সিংহ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘রবিরশ্মি’ স্মারক সংকলন উন্মোচন করেন। সবশেষে ওয়াই হেমন্তকুমার, শ্রুতি বন্দ্যোপাধ্যায়, কলাবতী দেবী, কঙ্কনা সিংহ, আশুকান্তি সিংহ, সামিনা হোসেন প্রেমা, নীলমণি সিংহ ও ধীরেন্দ্র কুমার সিংহের পরিবেশনায় বিচিত্রানুষ্ঠান পরিবেশন করা হয়।