কাপ্তাই থেকে পাচারকালে ১০ ট্রাক কাঠ জব্দ

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার রাইখালী থেকে বৃহস্পতিবার দিনগত রাতে কাঠভর্তি ১০টি চাঁদের গাড়ি আটক করেছে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির দুটি টহল দল চন্দ্রঘোনা ফেরিঘাটে রাতে অভিযান চালিয়ে কাঠভর্তি ট্রাকগুলো আটক করে। আটককৃত কাঠের আনুমানিক মূল্য হবে প্রায় ১ লাখ ৮ হাজার টাকা। আটক ট্রাকগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ১২ ডিসেম্বর রাতে চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে অবৈধভাবে পাচারের সময় কাঠগুলো আটক করা হয়।