পাকুন্দিয়ায় ড্রেজার মালিককে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক কাইয়ুমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহূত ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়।

উপজেলার ব্রহ্মপুত্র নদের নারিকেলতলার চর এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক কাইয়ুমকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহূত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে ঐ জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় কাইয়ুম জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে পাকুন্দিয়া থানার এস আই তানভীর হাসান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।