মুরাদনগরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ শুরু

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা মুরাদনগর উপজেলায় উত্সবমুখর পরিবেশে বিদ্যালয় প্রধানদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। উপজেলার ৩৫৩টি বিদ্যালয়ের এক লাখ কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিন নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে বই বিতরণের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরণের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আকবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিলসহ স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। আগামী ১ জানুয়ারি বই উত্সবের মাধ্যমে শিশুদের মধ্যে বই বিতরণের উদ্বোধন করা হবে।