মুনীর চৌধুরী স্মরণে

আমীরুল ইসলাম

 

সায়ীদ স্যারের প্রিয় টিচার

মুনীর চৌধুরী

রফিক আজাদ বলেন, তিনি

পাথরে ফোটান কুঁড়ি—

তিনি মুনীর চৌধুরী।

 

শিক্ষকতা পেশা ছাড়াও

লেখেন অনেক নাটক

‘রক্তাক্ত প্রান্তর’-এর

অনেক অনেক পাঠক।

 

মান্নান সৈয়দ ছিলেন

স্যারের খুব ভক্ত

ডিসেম্বরের ১৪ তারিখ

খুনির হাতে রক্ত।

আমাদের খুব দুর্ভাগ্য

স্যারকে পাইনি সত্য

স্যারের ক্লাসের গল্প শুনে

আমরা থাকি মত্ত।

 

আকরম হোসেন স্যার ছিলেন

মুনীর স্যারের প্রিয়

আজকে এমন করুণ ভাষ্যে

শ্রদ্ধা তুমি নিয়ো।