জেপি নেতা জামিলুল হক বকুল অসুস্থ

দেশবাসীর কাছে দোয়া কামনা

বিশেষ প্রতিনিধি

জাতীয় পার্টি-জেপির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আলহাজ জামিলুল হক বকুল হূদেরাগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন আছেন। আরোগ্যের জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল তাকে দেখতে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু হাসপাতালে যান। জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম আলহাজ জামিলুল হকের রোগমুক্তি কামনা করেছেন এবং সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।