গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ বিচারপতি। শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতার সমাধিবেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হকসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।