গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রংপুর

জাতীয় পর্যায়ে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্ব রংপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রংপুর ধর্মসভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এবং রংপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র দেবনাথ।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরিচাঁদ মন্ডল সুমন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ মহিলাবিষয়ক সম্পাদক শ্রীমতি রত্না ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী মলয় কিশোর ভট্টাচার্য।