ইউনেক্স ব্যাডমিন্টনে বাংলাদেশের বিদায়

স্পোর্টস রিপোর্টার

প্রায় শেষ হতে চলেছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। পুরুষ ও মহিলা বিভাগে স্বাগতিক বাংলাদেশের একক ম্যাচগুলোতে বাংলাদেশের পুরুষ ও মহিলারা আগে বাদ হয়ে গেছেন। বাকি ছিল পুরুষ ডাবলস আর পুরুষও মহিলা মিকসড ডাবলসের হিসাব। সেটিও শেষ। গতকাল বিকালে বাংলাদেশের দুই শার্টলার শুভ খন্দকার ও বৃষ্টি খাতুন হেরে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন। থাইল্যান্ডের বিপক্ষে শুভ ও বৃষ্টি ২১-১৮ ও ২১-১৪ পয়েন্টে হেরে সেমিতে উঠা হয়নি।