তৃতীয় দিনেও বৃষ্টি বাধা

রাওয়ালপিন্ডি টেস্ট

স্পোর্টস রিপোর্টার

প্রথম দিনে ৬৮.১ ওভারে খেলা হয়েছিল। দ্বিতীয় দিনে বৃষ্টি আর আলোক স্বল্পতা মিলিয়ে মাত্র ১৮.২ ওভার খেলা হতে পারল। গতকাল হতে পারল মাত্র ৬.৩ ওভার! এই সময়ে নতুন করে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তুলতে পেরেছে।

এই টেস্টে টসে জিতে আগে ব্যাট করছে লঙ্কানরা। তাদের ভালো শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওসাধা ফার্নান্দো। দুই জনে ৯৬ রানের উদ্বোধনী জুটি করেছিলেন। অল্প ব্যবধানে দুই জনই ফিরে আসেন। ১১০ বলে ৫৯ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে ফেরেন করুণারত্নে। আর নাসিম শাহর প্রথম শিকার হয়ে ৮১ বলে ৪০ রান করে ফেরেন ফার্নান্দো।