শিবালয়ে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ

শিবালয় (মানিকগঞ্জ) :ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড়ের পশ্চিম দিকে অবৈধভাবে ইটভাটা স্থাপনের পাঁয়তারা চলছে। ফসলি জমি ও পরিবেশ নষ্ট করে এমন ইটভাটা নির্মাণের অপচেষ্টার বিরুদ্ধে পার্শ্ববর্তী জমির মালিক ও এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন। জানা গেছে, খন্দকার ব্রিক ফিল্ড-কেবি এফ নামের এই ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে গত বর্ষা মওসুমের আগেই কাজ শুরু হয়। বর্ষার পানি শুকালে পুনরায় কাজ শুরু করলে পাশের জমির মালিকরা অভিযোগ তোলেন। তা সত্ত্বেও ইটভাটা মালিক কাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়        —ইত্তেফাক