আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণের বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা এখনো মনে আছে। সেই সময়ে তারা আর ফিরে যেতে চায় না। দেশে এখন সেই পরিস্থিতি নেই। গতকাল শুক্রবার আখাউড়া উপজেলা পরিষদের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতাদের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা নাই, এটা তাদের কাজকর্ম ও কথাবার্তা বুঝিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব কাগজপত্র দেখার পর জামিন আবেদন নাকচ করা হয়েছে। এখন তারা গুটি কয়েকজন সমর্থক ধরে রাখার জন্য আজেবাজে কথা বলে বেড়াচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া প্রমুখ।