বাঁহাতি ওপেনার নাঈম শেখের ঝড়ো ফিফটিতে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে রংপুর রেঞ্জার্স। জয়ের জন্য চট্টগ্রামের করতে হবে ১৫৮ রান।
শনিবার মিরপুরে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৪ বলে ৭৮ রান করেন রংপুর রেঞ্জার্সের ওপেনার নাঈম। নাঈম ছাড়া অবশ্য আর কেউ সেভাবে ভালো করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে। শেষ দিকে এক ছক্কায় ১১ রানে অপরাজিত ছিলেন তাসকিন আহেমদ।
আরো পড়ুন : ডিজিটাল আইনের মামলায় দৈনিক সংগ্রাম সম্পাদক গ্রেফতার
চট্টগ্রামের হয়ে চার ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন কেশরিক উইলিয়ামস। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ চার ওভারে ১৭ রানে নেন একটি উইকেট।
ইত্তেফাক/ইউবি