আজকে বের হলো ঠাট্টার ৫০০তম সংখ্যা। এই ৫০০তম সংখ্যা নিয়ে বিভিন্ন ঠাট্টারুদের কাছ থেকে স্বপ্নে ও জিনের বাদশাহের মাধ্যমে মতামত নিয়েছেন সুদিপ্ত কুমার নাগ। এবার সেগুলো দেখে নেওয়া যাক—
শামস ভাই, আপনার আজকাল আর কোনো খোঁজখবর পাই না কেন? ৫০০তম সংখ্যা নিয়ে কী ভাবছেন?
প্রতিদিন বউয়ের কাছে ৫০০বার করে বকা খেতে খেতে জীবন শেষ হয়ে যাচ্ছে। ৫০০তম সংখ্যা নিয়ে ভাবার সময় কই?
৫০০তম সংখ্যা নিয়ে কিছু স্পেশাল প্ল্যান আছে নাকি?
বিপিএলের মতো ঠাট্টা যদি ৫০০তম সংখ্যা উপলক্ষে ঠাট্টার অফিসে ক্যাটরিনাকে আনত, তাহলে একটু ভালো হতো।
তারেক ভাই, ঠাট্টার ৫০০তম সংখ্যা উপলক্ষে বি.স. যদি সবাইকে স্পেশাল চাইনিজ খাওয়াত, তাহলে কেমন হতো?
বি.স.-এর যে সব সময় খাওয়ানো লাগবে, এর কোনো মানে আছে? আপনিও তো খাওয়াতে পারেন।
সজীব, শুনলাম তুমি নাকি বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছ। ঠাট্টার ৫০০তম নিয়ে কিছু কি ভেবেছ?
আমার বয়স ৫০০ হয়ে গেলেও বিয়ে করতে পারব কি না সন্দেহ, আর ঠাট্টার ৫০০ নিয়ে ভাবার সময় আছে?
দাদা, এই স্পেশাল সংখ্যা নিয়ে আপনার কিছু অভিব্যক্তি প্রকাশ করুন।
যেতে যেতে পথে, পূর্ণিমা রাতে, ঠাট্টার ৫০০তম সংখ্যা উঠেছিল গগনে...!
জুয়েল ভাই, আপনি কি ঠাট্টার ৫০০তম সংখ্যা উপলক্ষে আমাদের কোনো উপহার দেবেন?