কোলাজ
সংলাপ সত্যজিত্ বিশ্বাস
পাঁচ শ হলো হাজার চাই
আমরা আছি লাখো ভাই।
ওই সবাই চুপ, ঠাট্টার ৫০০তম সংখ্যা উপলক্ষে শুভেচ্ছা জানামু এখন।
থাম কইলাম। ক্যাপ্টেন তুই না আমি? আমি আগে জানামু।
আমারে কইতে দিবি নাকি দিমু ঠুয়া?
তোরা জানস না লেডিস ফার্স্ট? আগে আমরা জানামু।
ট্রেনিং জমা দিছি, অজস্র জমা দেই নাইক্কা। আমারে কইতে দে কইলাম।
ওই বেয়াদপ স্পাইডারম্যান, ছবি তোলার সময় সামনে আইসা বইলি কী বুইঝা?
আর কইস না বইন, ঠাট্টার অফিসের নিচে আইসা একটা সিংগারা খাইছিলাম। বাকিটা ইতিহাস।
বুঝলাম না, তোরা কই পাঁচ শ দেখস, আমি তো আড়াই শ দেখি।
গালে ময়দা ডলা দিয়া মেকআপম্যান গেল কই? এই মুখে কেমনে ঠাট্টারে শুভেচ্ছা জানাই?
৫০০ সংখ্যা! কেমনে সম্ভব, বস?