নাইমুর লিখন
লেখক নাচে, পাঠক নাচে
খবর কি আজ ভাই
বি.স.ও নাচে দেখি
ঠাট্টার ৫০০ এসেছে তাই!
ঠাট্টা যেন রসের হাঁড়ি
সবাই মজা পায়
শীতের পিঠা খায় কে
ঠাট্টায় লুটোপুটি খায়!
ঠাট্টা ঝড়ে কাঁপে দেশ
কার্টুন আর রম্যের বাহার
আরো আছে হিরো সিরিজ
পড়তে মন চায় বারবার!
ঠাট্টার প্রেমে মাতুক দেশ ছেলে বুড়োরা হাসুক
সুন্দর হোক ঠাট্টার পথচলা
হাজার ৫০০ আসুক!