সভাপতি বাহাদুর-সম্পাদক মজনুর
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১১টি পদের সব কয়টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ মিলনায়তনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।