পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে জেলা শহর নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনে দুটি ফার্মেসি, তিনটি কাপড়ের দোকান, একটি ইলেকট্রনিক ও মেশিনারি দোকান, একটি কীটনাশকের দোকান, একটি গ্যাস সিলিন্ডার ও বিকাশের দোকান, একটি লেপ-তোষকের দোকানসহ ১৩টি দোকান ভস্মীভূত হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের।